ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৌরভ কেমন আছেন, জানালেন তার ভাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:০৮, ২৮ ডিসেম্বর ২০২১
সৌরভ কেমন আছেন, জানালেন তার ভাই

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চলছে তার চিকিৎসা। তবে ভক্তদের উদ্বেগ-উৎকণ্ঠার কোনো প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছেন তার ভাই।

মঙ্গলবার রয়টার্সকে স্নেহাশীষ বলেছেন, তার ভাই সৌরভ করোনায় আক্রান্ত হলেও ভালো আছেন। টেলিফোনে তিনি বলেছেন, ‘সৌরভের কোভিড হয়েছে কিন্তু সে ভালো বোধ করছে।’

আরো পড়ুন:

এই বছরের শুরুর দিকে বুকে অস্বস্তির কারণে একটি এনজিওপ্লাস্টি করানো হয় সৌরভের। ৪৯ বছর বয়সী সাবেক অধিনায়ক পরপর দুটি পরীক্ষায় করোনা পজিটিভ হন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা হাসপাতালের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, সৌরভের করোনা ধরা পড়ে সোমবার সকালে। এরপর আরো নিশ্চিতের জন্য করা হয় দ্বিতীয় পরীক্ষা। এতেও পজিটিভ আসেন তিনি। এদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সৌরভ করোনা পজিটিভ হলেও তার স্ত্রী-কন্যা করোনা নেগেটিভ হয়েছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়