ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রণে ৬ জেলায় এমসিও

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৫ মে ২০২১   আপডেট: ১২:১৯, ৫ মে ২০২১
মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রণে ৬ জেলায় এমসিও

বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়ার ৬ জেলায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও ঘোষণা করেছে সরকার। আগামী ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত এটি চলবে। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে জনগণকে নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য করতে এ ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি ও ভারতীয় ভেরিয়েন্টের রোগী শানাক্তের পর নতুন করে কঠোর পদক্ষেপ নেয় সরকার। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে এমসিও'র বিকল্প নেই।’

আরো পড়ুন:

সবচেয়ে বেশি সংক্রমিত চিহ্নিত করে সেলাঙ্গড় রাজ্যের ছয়টি জেলা- হুলু লাঙ্গাত, পেতালিং, গোম্বাক, ক্লাং, কুয়ালা লাঙ্গাত ও সেপাং এ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো তিন জেলায় শর্তস্বাপেক্ষে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩ জনের মৃত্যু হয়েছে, যা সম্প্রতি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মালয়েশিয়ায় করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ১ হাজার ৫৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১২০ জন। এর সঙ্গে মালয়েশিয়ায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২০ হাজার ৬৩২ জন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়