ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি: কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২ মে ২০২১   আপডেট: ১৬:৫২, ২ মে ২০২১
বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার সবচেয়ে বড় শক্তি: কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনেত্রী হিসেবে দর্শকের হাততালি পেলেও ব্যক্তিগত জীবনে বেশ সমালোচিত। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করে বিতর্কে জড়ান এই অভিনেত্রী।

রোববার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হয়েছে। এতে এখন পর্যন্ত এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আসনের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ধারে কাছে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

আরো পড়ুন:

এ নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি, যে প্রবণতা দেখছি তাতে সেখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা নেই, এবং তথ্য অনুযায়ী, পুরো ভারতে বাঙালি মুসলিমরা সবচেয়ে গরীব ও সুবিধাবঞ্চিত। ভালো, আরেকটি কাশ্মির তৈরি হচ্ছে।’

বলিউডের নানা বিষয় নিয়ে সারা বছরই সোচ্চার থাকেন কঙ্গনা। করন জোহর, আলিয়া ভাট, তাপসী পান্নু থেকে শুরু করে বলিউড তারকাদের সঙ্গে তার দ্বন্দ্বের কথা কারো অজানা নয়।

এছাড়া এর আগে ভারতে কৃষক আন্দোলনের সময় মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন কঙ্গনা। এমনকি এ বিষয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া মুম্বাইকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা করে শিবসেনাদের চোখের বিষে পরিণত হয়েছিলেন বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’। তারপর অনেক জল ঘোলা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়