আজ আদালতে যাবেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার বিষয়ে শুনানির জন্য আজ আদালতে যাবেন চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি আদালতে যাবেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর পরীমনির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আদালত তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেন।
আরও পড়ুন: পরীমনির গাড়ি-মোবাইল-ল্যাপটপ ফেরতের সুপারিশ
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।
ঢাকা/মামুন/ইভা
প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর