ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:২৫, ৩ সেপ্টেম্বর ২০২০
বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭

বগুড়ায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জনে।

এ ছাড়াও বগুড়ায় নতুন করে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৯৯ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ায় ২২৪ জনের নমুনার ফলাফলে ৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।  এদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১১ জন ও শিশু ২ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বগুড়া সদর উপজেলায় ৩২জন, কাহালু উপজেলায় ২ জন, গাবতলী উপজেলায় ২ জন, সোনাতলা উপজেলায় ১ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন।

আলমগীর/টিপু

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়