ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেনে করোনায় একদিনে আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ৫ সেপ্টেম্বর ২০২০  
স্পেনে করোনায় একদিনে আক্রান্তের রেকর্ড

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার ১০ হাজার ৪৭৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। মহামারি শুরুর পর একদিনে আক্রান্তের সংখ্যায় দেশটিতে রেকর্ড হলো।

এর আগে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল গত শুক্রবার, ওইদিন ৯ হাজার আটশ জনের মতো কোভিড রোগী শনাক্ত হয়েছিল।

ইউরোপে করোনা যখন মারাত্মক থাবা বসিয়েছিল স্পেনে, তখনকার চেয়েও বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছে এখন। ধারণা করা হচ্ছে, নাটকীয়ভাবে পরীক্ষা বেড়ে যাওয়ায় রোগীর হারও বাড়ছে।

একই সময়ে দেশটিতে করোনার কারণে প্রাণ হারিয়েছেন আরও ১৮৪ জন, মোট মৃত্যু ২৯ হাজার ৪১৮ জন। স্পেনের হাসপাতালের প্রায় ৭ শতাংশ বেড কোভিড রোগীতে ভরে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৭০ জন রোগী ভর্তি হয়েছেন।

স্পেনে করোনার উপকেন্দ্র মাদ্রিদে সোমবার থেকে ১০ জনের বেশি একসঙ্গে মিলিত হওয়া নিষিদ্ধ করেছে। তবে কোনও অনুষ্ঠান, চার্চ, ক্যাসিনো, অন্ত্যেষ্টিক্রিয়া ও বিয়েতে যাওয়ায় বারণ না থাকলেও ধারণক্ষমতার ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

গত দুই সপ্তাহে স্পেনে ১ লাখ এক হাজার ৯৬২ জনের করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছে।

ঢাকা/ফাহিম

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়