ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে একদিনে সংক্রমণ ৮০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২০, ৩ সেপ্টেম্বর ২০২০
ভারতে একদিনে সংক্রমণ ৮০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে ভারতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হলো। প্রথমবার ৮০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে বুধবার (২ সেপ্টেম্বর)।

স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে ৮৩ হাজার ৮৮৩ জনের করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছে, মোট আক্রান্ত সাড়ে ৩৮ লাখের বেশি। কোভিডে আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের চেয়ে দেড় লাখের ব্যবধানে পিছিয়ে ভারত।

প্রায় এক মাস ধরে প্রত্যেকদিন বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে ভারতে। রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে তৃতীয় স্থানে তারা। 

একদিনে এই রোগে মারা গেছেন আরও এক হাজার ৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে মোট মৃত্যু বেড়ে ৬৭ হাজার ৩৭৬ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পরীক্ষাও হয়েছে দেশটিতে। ১১ লাখ ৭২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, মোট ৪ কোটি ৫৫ লাখের বেশি।

দেশে মোট সুস্থ মানুষের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে, সুস্থতার হার ৭৭ শতাংশ। মহামারিতে এখনও সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র, তাদের পরে আছে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটক।

ঢাকা/ফাহিম

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়