মানিকগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৮
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জে নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৮ জনে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ সেপ্টেম্বর করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো ৭৩ জন ব্যক্তির নমুনার ফল পাওয়া গেছে। জেলার ৪ টি উপজেলায় ৮ জন ব্যক্তির দেহে নতুন করে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও শিবালয় উপজেলায় ১ জন করে এবং সিংগাইর উপজেলায় ৫ জন নতুন করে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ২৫৮ জনে। এর মধ্যে ১ হাজার ৩৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি আক্রান্ত ২০৫ জনের মধ্যে ২৩ জন বিভিন্ন হাসপাতালে এবং ১৮২ জন নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন ব্যক্তি মৃত্যুবরন করেছেন।
মানিকগঞ্জ/চন্দন/আমিনুল
- ৫ বছর আগে স্পেনে করোনায় একদিনে আক্রান্তের রেকর্ড
- ৫ বছর আগে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান
- ৫ বছর আগে বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
- ৫ বছর আগে ভারতে একদিনে সংক্রমণ ৮০ হাজার ছাড়ালো
- ৫ বছর আগে বাসযাত্রীদের করোনাভাইরাসে সংক্রমণের নতুন প্রমাণ
- ৫ বছর আগে টিকার জন্য হু’কে সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাব দিলো ইইউ
- ৫ বছর আগে চারদিনে স্পেনে নতুন করে আক্রান্ত ২৩ হাজার
- ৫ বছর আগে অকল্যান্ডে লকডাউন উঠে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক
- ৫ বছর আগে ‘করোনা সংক্রান্ত অপরাধে’ চীনে গ্রেপ্তার ৫৮০০
- ৫ বছর আগে নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫৪
- ৫ বছর আগে পাকিস্তানে চার মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত
- ৫ বছর আগে বিশ্বে একদিনে আক্রান্তের রেকর্ড ভারতের
- ৫ বছর আগে জার্মানিতে ‘করোনাবিরোধী’ বিক্ষোভে গ্রেপ্তার তিনশ
- ৫ বছর আগে তামাক পাতা দিয়ে করোনার টিকা আবিষ্কারের পথে থাই বিজ্ঞানী
- ৫ বছর আগে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়ালো