অকল্যান্ডে লকডাউন উঠে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
এ মাসের শুরুতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। দেশের সবচেয়ে বড় শহরে সোমবার (৩১ আগস্ট) থেকে অবরুদ্ধমুক্ত ঘোষণা করা হলো। তবে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের বিশ্বাস করোনাভাইরাস মহামারি আবার নিয়ন্ত্রণে এসেছে। তাই আবার শিক্ষার্থীদের স্কুলে ও কর্মজীবীদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান করলেন তিনি। মাস্ক পরা আর্ডার্ন বললেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে, জানি তা কাজ করবে। আমরা কেবল প্রত্যেকের সহায়তা চাই। প্রত্যেকে যদি গাইডলাইন ও নিয়ম মেনে চলে, জনস্বাস্থ্য বিধি মানে তাহলে আমরা সফল হবো।’
লকডাউন তোলার দিনই নিউজিল্যান্ডে ৯ জনের করোনা ধরা পড়েছে, যাদের পাঁচজন স্থানীয়ভাবে সংক্রমিত।
নিউজিল্যান্ডে ১০২ দিন স্থানীয় সংক্রমণ শূন্যে থাকার পর অকল্যান্ডে চারজন রোগী শনাক্ত হয়। করোনার বিস্তার রোধে ১২ আগস্ট থেকে লকডাউন শুরু হয় ১৫ লাখ বাসিন্দার শহরে।
অকল্যান্ডে জনসমাবেশ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দেশের বাকি অংশে সতর্কর্তা থাকবে দ্বিতীয় মাত্রার, অর্থাৎ সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।
ঢাকা/ফাহিম
- ৫ বছর আগে স্পেনে করোনায় একদিনে আক্রান্তের রেকর্ড
- ৫ বছর আগে মানিকগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৮
- ৫ বছর আগে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান
- ৫ বছর আগে বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
- ৫ বছর আগে ভারতে একদিনে সংক্রমণ ৮০ হাজার ছাড়ালো
- ৫ বছর আগে বাসযাত্রীদের করোনাভাইরাসে সংক্রমণের নতুন প্রমাণ
- ৫ বছর আগে টিকার জন্য হু’কে সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাব দিলো ইইউ
- ৫ বছর আগে চারদিনে স্পেনে নতুন করে আক্রান্ত ২৩ হাজার
- ৫ বছর আগে ‘করোনা সংক্রান্ত অপরাধে’ চীনে গ্রেপ্তার ৫৮০০
- ৫ বছর আগে নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫৪
- ৫ বছর আগে পাকিস্তানে চার মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত
- ৫ বছর আগে বিশ্বে একদিনে আক্রান্তের রেকর্ড ভারতের
- ৫ বছর আগে জার্মানিতে ‘করোনাবিরোধী’ বিক্ষোভে গ্রেপ্তার তিনশ
- ৫ বছর আগে তামাক পাতা দিয়ে করোনার টিকা আবিষ্কারের পথে থাই বিজ্ঞানী
- ৫ বছর আগে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়ালো