বিশ্বে একদিনে আক্রান্তের রেকর্ড ভারতের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
করোনাভাইরাসে বিশ্বের যে কোনও দেশে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে দিলো ভারত। গতকাল শনিবার (২৯ আগস্ট) দেশটিতে ৭৮ হাজার ৭৬১ জনের করোনা পজিটিভ হয়েছে। তাতে করে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ অতিক্রম করেছে।
রোববার (৩০ আগস্ট) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী আক্রান্ত হওয়ায় তা বেড়ে হয়েছে ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জন। এর আগে ২৫ জুলাই একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৮ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছিল।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে অবস্থান করা ভারতে গত ২৬ দিন ধরে দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে।
একই সময়ে ভারতে করোনায় মারা গেছেন ৯৪৮ জন। তাতে মোট মৃত্যু বেড়ে ৬৩ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।
শনিবার সরকার চতুর্থ পর্যায়ের আনলকের জন্য গাইডলাইন ঘোষণা করে। তাতে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো সেবা চালু হচ্ছে। সংক্রমিত অঞ্চলের বাইরে লকডাউন থাকছে না বলে রাজ্য সরকারদের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর থেকে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ক্রীড়া, ধর্ম ও অন্য যে কোনও ধরনের জনসমাবেশে একশ জনের বেশি অংশ নেওয়া যাবে না। স্কুল, কলেজ, সুইমিং পুল ও ইনডোর থিয়েটার বন্ধই থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর কার্যকর পর্যন্ত থাকবে ‘আনলক-৪’।
ঢাকা/ফাহিম
- ৫ বছর আগে স্পেনে করোনায় একদিনে আক্রান্তের রেকর্ড
- ৫ বছর আগে মানিকগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৮
- ৫ বছর আগে করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান
- ৫ বছর আগে বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭
- ৫ বছর আগে ভারতে একদিনে সংক্রমণ ৮০ হাজার ছাড়ালো
- ৫ বছর আগে বাসযাত্রীদের করোনাভাইরাসে সংক্রমণের নতুন প্রমাণ
- ৫ বছর আগে টিকার জন্য হু’কে সাড়ে চার হাজার কোটি টাকার প্রস্তাব দিলো ইইউ
- ৫ বছর আগে চারদিনে স্পেনে নতুন করে আক্রান্ত ২৩ হাজার
- ৫ বছর আগে অকল্যান্ডে লকডাউন উঠে গেলেও মাস্ক পরা বাধ্যতামূলক
- ৫ বছর আগে ‘করোনা সংক্রান্ত অপরাধে’ চীনে গ্রেপ্তার ৫৮০০
- ৫ বছর আগে নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫৪
- ৫ বছর আগে পাকিস্তানে চার মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত
- ৫ বছর আগে জার্মানিতে ‘করোনাবিরোধী’ বিক্ষোভে গ্রেপ্তার তিনশ
- ৫ বছর আগে তামাক পাতা দিয়ে করোনার টিকা আবিষ্কারের পথে থাই বিজ্ঞানী
- ৫ বছর আগে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়ালো