হবিগঞ্জ-৪
শোকজের জবাব দিলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
নির্বাচনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে শোকজের জবাব দিয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ব্যক্তিগত সহকারী রুহেল মিয়ার মাধ্যমে লিখিত জবাব অনুসন্ধান কমিটির কাছে পাঠান ঈগল প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী।
আরও পড়ুন: পোস্টারে বঙ্গবন্ধুর ছবি দেওয়ায় ব্যারিস্টার সুমনকে শোকজ
শোকজের জবাবে ব্যারিস্টার সুমন বলেছেন, নির্বাচনি লিফলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করেননি তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল এই অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, আচরণবিধি মেনে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও কর্মীরা তাকে হেয় প্রতিপন্ন এবং নির্বাচন থেকে দূরে সরানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। ওই লিফলেট ও পোস্টার সম্পর্কে তিনি অবগত নন।
নির্বাচনি অনুসন্ধান কমিটির সহকারী শরীফ খন্দকার রুবেল জবাবের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
এর আগে নির্বাচনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের অভিযোগে ব্যারিস্টার সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল রোববার (৩১ ডিসেম্বর) তাকে এই নোটিশ দেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, আব্দুল হাই প্রিন্স নামের এক ব্যক্তি নিজেকে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থক দাবি করে অভিযোগ দিয়েছেন। এতে নমুনা পোস্টার সংযুক্ত রয়েছে। নমুনা পোস্টার পর্যালোচনা করে প্রতীয়মান হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৭ মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি, প্রতীক ও দলীয় প্রার্থী হলে একই সঙ্গে দল প্রধানের ছবির বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবে না। আপনি পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে উল্লিখিত বিধি লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ২ জানুয়ারির মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
মামুন/মাসুদ
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম